জাতীয় মেডিকোস অর্গানাইজেশন (NMO)-এর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

সোমালিয়া ওয়েব নিউজ: গতকাল জাতীয় মেডিকোস অর্গানাইজেশন (NMO)-এর প্রতিনিধিদল মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।

এই সাক্ষাতে স্বাস্থ্যব্যবস্থা, চিকিৎসা শিক্ষা, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং তরুণ চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের ভূমিকা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। প্রতিনিধিদলের সদস্যরা NMO-এর বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তাঁর সামনে তুলে ধরেন।

আলোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও নিষ্ঠা, সেবা-ভাবনা ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাওয়ার জন্য বিভিন্ন মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে চিকিৎসকদের সক্রিয় ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে NMO-এর উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎ উভয় পক্ষের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও সহযোগিতার ক্ষেত্রকে আরও সুদৃঢ় করবে বলে প্রতিনিধিদল আশাবাদ ব্যক্ত করে।

Loading