সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সংশ্লিষ্ট জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন। যে সমস্ত জেলায় পুর নির্বাচন হওয়ার কথা রয়েছে, সেই জেলাগুলির প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করা হবে বলে জানা গিয়েছে। বিশেষ করে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় ইভিএমের সংখ্যা, সেগুলি সংরক্ষণের ব্যবস্থা, ভোটকেন্দ্রগুলির পরিকাঠামো, প্রয়োজনীয় জনবল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। নির্বাচনী সূচি ঘোষণার আগে জেলা প্রশাসনের প্রস্তুতিতে কোথাও কোনও ঘাটতি বা সমস্যা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে। কোনও ক্ষেত্রে পরিকাঠামোগত বা প্রশাসনিক সমস্যা চিহ্নিত হলে দ্রুত তা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হতে পারে জেলা প্রশাসনকে। আসন্ন পুর নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ এবং নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যেই নির্বাচন কমিশনের এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

![]()

More Stories
দেশপ্রেম ও ধর্মীয় আস্থার প্রশ্নে কঠোর অবস্থানের আহ্বান মুখ্যমন্ত্রীর
রোটাংয়ে বিআরও-র প্রজেক্ট যোজক পরিদর্শন সাংবাদিকদের
সরকারি দফতরে ‘জনতার দরবার’, সপ্তাহে দু’দিন সরাসরি আধিকারিকদের সঙ্গে দেখা করতে পারবেন সাধারণ মানুষ