October 14, 2026

উৎসবের আগে বড় ঘোষণা, ২১টি বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা

সোমালিয়া ওয়েব নিউজ: বন্ধ চা বাগানের শ্রমিকদের ৫ হাজার টাকা পুজো বোনাস, পরিবারপিছু ৫০ কেজি চাল উৎসবের মরসুমে বন্ধ চা বাগানের কর্মহীন শ্রমিকদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করল রাজ্য সরকার। এককালীন ৫ হাজার টাকা পুজো বোনাসের পাশাপাশি পরিবারপিছু অতিরিক্ত ৫০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে বন্ধ থাকা ২১টি চা বাগানের ৬০ বছরের কম বয়সি ১৯ হাজার ৫২৪ জন শ্রমিক এই পুজো বোনাস পাবেন। পাশাপাশি, তাঁদের পরিবারপিছু দেওয়া হবে অতিরিক্ত ৫০ কেজি চাল। উৎসবের আগে এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে কর্মহীন অবস্থায় থাকা চা শ্রমিক পরিবারগুলি কিছুটা আর্থিক ও খাদ্য সহায়তা পাবে বলে মনে করা হচ্ছে। বন্ধ চা বাগানগুলির শ্রমিকদের দুরবস্থা এবং তাঁদের পরিবারের দৈনন্দিন চাহিদার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

Loading