সোমালিয়া ওয়েব নিউজঃ মহারাষ্ট্রে খরা পরিস্থিতি মোকাবিলা এবং রাজ্যজুড়ে জল সংরক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করতে সমস্ত দফতরকে সমন্বয় রেখে পরিকল্পিতভাবে কাজ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। ‘পানি অডভা, পানি জিরভা’ উদ্যোগকে অগ্রাধিকার দিয়ে বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। আগামী গ্রীষ্মকাল থেকেই জল সংরক্ষণের কাজ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের সরকারি বাসভবনে আয়োজিত জল সংরক্ষণ সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন দেবেন্দ্র ফড়নবিশ। রাজ্যে জলসংকট মোকাবিলায় বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বাড়ানো এবং পরিকল্পনামাফিক জল সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নের উপর জোর দেন তিনি। বৃষ্টির জল ধরে রাখা এবং তার যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে খরা পরিস্থিতির মোকাবিলা করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

![]()

More Stories
দিল্লিতে গ্রেফতার তিন সিজেপি সদস্যকে মুক্তি দিল আদালত
টেরিটোরিয়াল আর্মির প্রতিষ্ঠা দিবসে জওয়ানদের অভিনন্দন রাজনাথ সিংয়ের
কিশোর বিচার আইন কার্যকরের ১০ বছর পূর্তি, শিশু সুরক্ষা নিয়ে দু’দিনের জাতীয় বৈঠক দিল্লিতে