October 9, 2026

কিশোর বিচার আইন কার্যকরের ১০ বছর পূর্তি, শিশু সুরক্ষা নিয়ে দু’দিনের জাতীয় বৈঠক দিল্লিতে

সোমালিয়া ওয়েব নিউজঃ Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015 বা কিশোর বিচার (শিশুদের যত্ন ও সুরক্ষা) আইনের ১০ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল, ১০ অক্টোবর, নতুন দিল্লিতে দু’দিনের জাতীয় স্তরের পরামর্শ বৈঠকের আয়োজন করছে সুপ্রিম কোর্টের জুভেনাইল জাস্টিস কমিটি ও ইউনিসেফ। এই বৈঠকে গত এক দশকে আইনটি কার্যকর করার ক্ষেত্রে সাফল্য ও অগ্রগতির পর্যালোচনা করা হবে। পাশাপাশি, আইন বাস্তবায়নের পথে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করে সেগুলির মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। আগামী দশকে শিশুদের সুরক্ষা আরও সুদৃঢ় করা এবং কিশোর বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কার্যকর কৌশল নির্ধারণও এই বৈঠকের অন্যতম লক্ষ্য। শিশুদের অধিকার রক্ষা, বিপদগ্রস্ত ও সুরক্ষার প্রয়োজন রয়েছে এমন শিশুদের যথাযথ যত্ন নিশ্চিত করা এবং আইনগত ব্যবস্থার সঙ্গে যুক্ত কিশোরদের পুনর্বাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও এই জাতীয় পরামর্শ বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে পারে।

Loading