October 9, 2026

টেরিটোরিয়াল আর্মির প্রতিষ্ঠা দিবসে জওয়ানদের অভিনন্দন রাজনাথ সিংয়ের

সোমালিয়া ওয়েব নিউজঃ টেরিটোরিয়াল আর্মির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাহিনীর সকল পদমর্যাদার সদস্যকে অভিনন্দন জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ সমাজমাধ্যমে এক বার্তায় তিনি বলেন, অসাধারণ নিষ্ঠা ও দায়বদ্ধতার মাধ্যমে টেরিটোরিয়াল আর্মি দেশসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের সীমান্ত রক্ষা থেকে শুরু করে জাতীয় ঐতিহ্য সংরক্ষণ—বিভিন্ন ক্ষেত্রে এই বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় বলে উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী। পাশাপাশি, আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যেও টেরিটোরিয়াল আর্মির গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন তিনি। দেশের নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে বাহিনীর সদস্যদের নিষ্ঠা, ত্যাগ এবং দেশপ্রেমের প্রশংসা করে প্রতিষ্ঠা দিবসে তাঁদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান রাজনাথ সিং।

Loading