October 11, 2026

দিল্লিতে গ্রেফতার তিন সিজেপি সদস্যকে মুক্তি দিল আদালত

সোমালিয়া ওয়েব নিউজঃ নয়াদিল্লি: সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গ্রেফতার হওয়া সিজেপি-র অভিজিৎ দীপক, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে মুক্তি দিল দিল্লির স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল তাঁদের গ্রেফতার করা হয়েছিল। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, আজ সকালে ওই তিনজনকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়। এরপর তাঁদের মুক্তির নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, আগামী এক বছর শান্তি বজায় রাখার শর্তে ৫০ হাজার টাকার বন্ড জমা দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

Loading