October 10, 2026

রাজ্যে চালু ১১২ জরুরি পরিষেবা, এক ফোনেই ঘটনাস্থলে পৌঁছবে পুলিশ

সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যে চালু হল ১১২ জরুরি পরিষেবা। এই পরিষেবার মাধ্যমে একটি ফোনেই পুলিশের সাহায্য পাওয়া যাবে। জরুরি পরিস্থিতিতে ফোন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর লক্ষ্যেই এই উদ্যোগ। উত্তরপ্রদেশ, দিল্লি ও মহারাষ্ট্রের পর এবার পশ্চিমবঙ্গেও চালু হল এই পরিষেবা।

রাজ্যে অপরাধ দমন এবং পুলিশের তৎপরতা বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। পরিষেবাকে আরও সক্রিয় করতে যুক্ত করা হয়েছে ৪৫০টি গাড়ি ও ৪৫০টি মোটরবাইক। পাশাপাশি, থানাপিছু একটি করে গাড়ি ও মোটরবাইক বরাদ্দের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ব্যবস্থার পাশাপাশি ১,৫০০ জন চালকও নিয়োগ করা হয়েছে।

প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল করা এবং জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে দ্রুত পুলিশি সহায়তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। নতুন পরিষেবা চালুর ফলে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা ও জরুরি পুলিশি পরিষেবায় কতটা গতি আসে, এখন সেদিকেই নজর থাকবে।

Loading