September 30, 2026

প্রতিটি স্কুলে পানীয় জলের মান পরীক্ষা

সোমালিয়া ওয়েব নিউজঃ স্কুলে পড়ুয়াদের পানীয় জলের গুণগত মান নিশ্চিত করতে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। প্রতিটি স্কুলে পানীয় জলের মান পরীক্ষা করে তার গুণগত মানের শংসাপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতর। ‘স্বচ্ছ এবং হরিৎ বিদ্যালয় রেটিং’ কর্মসূচির আওতায় প্রতিটি স্কুলে পানীয় জলের গুণগত মান পরীক্ষা করার জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতরকে অনুরোধ জানিয়েছিল স্কুল শিক্ষা দফতর। সেই অনুযায়ী সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের স্কুলগুলি থেকে পানীয় জলের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতর। জল জীবন মিশন প্রকল্পের অধিকর্তার নির্দেশ অনুযায়ী, নমুনা পরীক্ষা এবং জলের গুণগত মানের শংসাপত্র দেওয়ার পুরো প্রক্রিয়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে।

Loading