সোমালিয়া ওয়েব নিউজ: দেশজুড়ে বেসরকারি পরিবহণ ক্ষেত্রের শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যা, অধিকার, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার দাবিতে এবার আন্দোলনের পথে ভারতীয় মজদুর সংঘের শিল্প শাখা ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ (BPTMM)।
সংগঠনের মূল দাবি, বেসরকারি পরিবহণ শ্রমিকদের জন্য একটি পৃথক পরিবহণ কল্যাণ পর্ষদ গঠন করতে হবে। পাশাপাশি চালকদের স্বাস্থ্যবিমা, আর্থিক সহায়তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। জাতীয় সড়কের ধারে চালকদের জন্য বিশ্রামাগার, ক্যান্টিন ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার দাবিও রয়েছে।
এছাড়াও যাত্রী পরিবহণের ক্ষেত্রে সাদা নম্বরপ্লেটের দু’চাকার গাড়ির বেআইনি ব্যবহার বন্ধ, জ্বালানিতে ভর্তুকি, টোল ট্যাক্সে ছাড় এবং গাড়ির জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণের দাবি তুলেছে সংগঠন। রাস্তায় কর্মরত চালকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সংগঠনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর দুপুর ২টো থেকে কলকাতায় একটি মহামিছিলের আয়োজন করা হয়েছে। মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিলে পরিবহণ শ্রমিকদের বিভিন্ন দাবি তুলে ধরা হবে। BPTMM সংগঠনের হুগলি জেলার কনভেনের মৃন্ময় রায় জানিয়েছেন দীর্ঘদিন ধরে বেসরকারি পরিবহণ ক্ষেত্রের সঙ্গে যুক্ত চালক ও শ্রমিকদের নানা সমস্যা এবং অনিশ্চয়তার কথা তুলে ধরে তাঁদের ন্যায্য অধিকার ও সামাজিক সুরক্ষা প্রতিষ্ঠাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
এখন দেখার, পরিবহণ শ্রমিকদের এই দাবিগুলি প্রশাসন ও সরকারের কাছে কতটা গুরুত্ব পায় এবং তাঁদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে কী পদক্ষেপ করা হয়।

![]()

More Stories
যে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হয়নি দিদির, তাঁর স্মৃতিতেই আজও ভাইফোঁটার আয়োজন! খুদিরামের জন্মভিটায় আবেগঘন অনুষ্ঠান
মোবাইল-ভিডিও গেমের যুগেও হারিয়ে যায়নি শৈশবের সেই মাটির খেলনা! ভিকদাসের হাটে স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন আনোয়ার
মাটির গন্ধে ছন্দের দোলা! কাঁসার থালা-বাটির ঝংকারে আজও বেঁচে আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘সারপা’ নাচ ও গান