সোমালিয়া ওয়েব নিউজঃ বিদেশি পর্যটক, চিকিৎসা পরিষেবা নিতে আসা ব্যক্তি এবং বিদেশি পড়ুয়াদের ভারতে আসার প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। ভিসার শ্রেণিবিভাগের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগে যেখানে প্রধান ভিসা শ্রেণির সংখ্যা ছিল ১৩টি, তা কমিয়ে ৯টি করা হয়েছে। একইভাবে উপ-শ্রেণির সংখ্যা ৪৯ থেকে কমিয়ে ২৩-এ নামিয়ে আনা হয়েছে। সরকারের লক্ষ্য, ভিসা প্রক্রিয়ার জটিলতা কমিয়ে বিদেশি পর্যটকদের আরও বেশি করে ভারতে আসতে উৎসাহিত করা। পাশাপাশি চিকিৎসার প্রয়োজনে ভারতে আসা বিদেশি নাগরিকদের সুবিধা বৃদ্ধি এবং দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আরও বেশি বিদেশি ছাত্রছাত্রীকে আকৃষ্ট করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। নতুন এই ব্যবস্থার ফলে ভিসা সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ ও সুসংহত হবে বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রক।

![]()

More Stories
নিম্নমানের ওষুধ তৈরি করলেই স্থগিত হতে পারে উৎপাদন লাইসেন্স, ড্রাগস রুলস সংশোধনের প্রস্তাব
শিশু নির্যাতন ও ধর্ষণের মামলার দ্রুত বিচারে ৮৫০টিরও বেশি ফাস্ট ট্র্যাক আদালত, মেয়াদ বাড়াল কেন্দ্র
সদ্য নিযুক্ত বায়ুসেনা প্রধান আশুতোষ দীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ রাজনাথ সিংয়ের