November 2, 2026

সদ্য নিযুক্ত বায়ুসেনা প্রধান আশুতোষ দীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ রাজনাথ সিংয়ের

সোমালিয়া ওয়েব নিউজঃ সদ্য নিযুক্ত বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ এই সাক্ষাৎ ঘিরে সমাজমাধ্যমে একটি বার্তাও প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানে তিনি নবনিযুক্ত বায়ুসেনা প্রধানকে একজন বিশিষ্ট বিমানসেনা হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি তাঁর অসাধারণ নেতৃত্বদানের দক্ষতা এবং কর্মজীবনের অভিজ্ঞতার প্রশংসা করেছেন রাজনাথ সিং। নতুন দায়িত্বে আশুতোষ দীক্ষিতের আগামী দিনের কর্মজীবন আরও উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত হোক, সেই কামনাও করেছেন প্রতিরক্ষামন্ত্রী। বায়ুসেনার নেতৃত্বে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা আগামী দিনে দেশের আকাশসীমার নিরাপত্তা এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

Loading