October 31, 2026

ভারতে চরম দারিদ্র্যের হার কমে ২.৬ শতাংশ, জানাল বিশ্বব্যাঙ্কের রিপোর্ট

সোমালিয়া ওয়েব নিউজঃ ভারতে চরম দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০১১ সালে দেশে চরম দারিদ্র্যের হার ছিল ২৭.১ শতাংশ, যা ২০২৩ সালে কমে দাঁড়িয়েছে ২.৬ শতাংশে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই তথ্য জানিয়েছেন। বিশ্বব্যাঙ্কের ২০২৬ সালের অক্টোবর মাসের ‘পভার্টি অ্যান্ড ইক্যুইটি’ প্রতিবেদনে ভারতের এই অগ্রগতির কথা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্য হ্রাসের ক্ষেত্রে বিশ্বে দ্রুততম অগ্রগতির নজিরগুলির মধ্যে অন্যতম ভারত। বিশ্বব্যাঙ্কের হিসাব অনুযায়ী, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে নিম্ন-মধ্যম আয়ের দেশগুলির জন্য নির্ধারিত দারিদ্র্যসীমার নীচে থাকা মানুষের হারও ৫৭.৭ শতাংশ থেকে কমে ১৬.১ শতাংশ হয়েছে। এই সময়ে প্রায় ৪৯.৬ কোটি মানুষ ওই দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন। তবে দারিদ্র্য হ্রাসের পাশাপাশি আয়বৈষম্য ও কর্মসংস্থানের গুণগত মানের মতো চ্যালেঞ্জও রয়ে গিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Loading