October 31, 2026

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে দেশজুড়ে শ্রদ্ধা নিবেদন

সোমালিয়া ওয়েব নিউজঃ ভারতের লৌহমানব ও স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে তাঁকে শ্রদ্ধা জানানো হচ্ছে। শনিবার নতুন দিল্লির প্যাটেল চকে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন-সহ বিশিষ্ট নেতৃত্ব। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে এক বার্তায় সর্দার প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, একটি শক্তিশালী, সমৃদ্ধ ও সক্ষম ভারত গড়ে তোলার লক্ষ্যে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি। তাঁর অবদান ও দেশকে ঐক্যবদ্ধ করার অসামান্য ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। পশ্চিমবঙ্গেও পালিত হল সর্দার প্যাটেলের জন্মজয়ন্তী। রাজ্যপাল আর এন রবি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় ঐক্য, সংহতি ও অখণ্ডতা প্রতিষ্ঠায় সর্দার প্যাটেলের অবদান এদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

Loading