October 31, 2026

জাতীয় একতা দিবসে ‘রান ফর ইউনিটি’র সূচনা অমিত শাহের

সোমালিয়া ওয়েব নিউজঃ জাতীয় একতা দিবস উপলক্ষে নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে ‘রান ফর ইউনিটি’র সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের দূরদৃষ্টি, দৃঢ় সংকল্প ও নেতৃত্ব দেশের ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁর প্রচেষ্টাতেই ভারত একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে শক্তিশালী জাতীয় পরিচিতি গড়ে তুলতে সক্ষম হয়েছে। সর্দার প্যাটেলের আদর্শকে স্মরণ করে জাতীয় ঐক্য, সংহতি ও অখণ্ডতার বার্তা ছড়িয়ে দিতেই এই ‘রান ফর ইউনিটি’র আয়োজন।

Loading