সোমালিয়া ওয়েব নিউজঃ বন্দুক দেখিয়ে তোলাবাজির পরিকল্পনা বানচাল করল হুগলি গ্রামীণ পুলিশের মগরা থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ত্রিবেণী ঘাট এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা কার্তুজ, নগদ ৪ লক্ষ টাকা এবং বেশ কয়েকটি মোবাইল ফোন। পুলিশ সূত্রে প্রাথমিক তদন্তে অনুমান, আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা আদায়ের উদ্দেশ্যেই অভিযুক্তরা সেখানে জড়ো হয়েছিল। এই ঘটনায় আরও তিনজন অভিযুক্তের জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। তারা বর্তমানে পলাতক। তাদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। কী উদ্দেশ্যে এবং কার কাছ থেকে টাকা আদায়ের পরিকল্পনা করা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে কোনওরকম আপস করা হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখেই অভিযান চলবে।


![]()

More Stories
বালিবেলা সরস্বতী শিশু মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ৩২তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
চামড়া, কাঠ আর নিপুণ হাতের ছোঁয়া! সুরের আড়ালে কারিগরদের জীবনসংগ্রাম
শিশুদের পুষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের, রতনপুরের পীরমল্লিকে স্বচ্ছতা অভিযান, সামনে এল পরিকাঠামোগত সমস্যা