November 1, 2026

বালিবেলা সরস্বতী শিশু মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ৩২তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর সভাপতির আসন অলঙ্কৃত করেন প্রজ্ঞা প্রবাহের পূর্বক্ষেত্রের সংযোজক শ্রী অরবিন্দ দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজপুর শিশু মন্দিরের প্রধান আচার্য নিতাই চন্দ্র নায়ক। উপস্থিত ছিলেন সরস্বতী শিশু মন্দির এর পরিচালন সমিতির সভাপতি দেবাশীষ বেজ, সম্পাদক মনোরঞ্জন হাজরা এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন সম্পাদক নবকুমার ধারা। প্রথম পর্বের সূচনা হয় ভক্তিপূর্ণ মাতৃ বন্দনা ও উদ্বোধনী নৃত্যের মধ্য দিয়ে। এরপর আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় ও স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণের পাশাপাশি বার্ষিক সম্পাদকীয় প্রতিবেদন পেশ করা হয় এবং বিশিষ্ট অতিথিবর্গ আদর্শ সমাজ গঠনে শিশু শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। এ পর্বে পরিবেশিত গীত, সুভাষিত, অমৃতবচন এবং রাষ্ট্র বন্দনা সমগ্র চত্বরে এক ভাবগম্ভীর আবহ তৈরি করে।

সোমালিয়া ওয়েব নিউজ: সুশিক্ষা, সংস্কৃতি ও সেবামূলক মানসিকতা বিকাশের বার্তা নিয়ে উদযাপিত হলো আরামবাগের বালিবেলা সরস্বতী শিশু মন্দিরের ৩২তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণোজ্জ্বল অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের “মঙ্গল পাণ্ডে মঞ্চ”-এ।

দ্বিতীয় পর্বে মঞ্চজুড়ে ছিল বিদ্যালয়ের খুদে ভাই-বোনদের নানা সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীদের সাবলীল সঙ্গীত, ছন্দোময় নৃত্য, আবৃত্তি ও শিক্ষণীয় নাটিকা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা ও ভারসাম্যের পরিচয় বহনকারী শারীরিক প্রদর্শন অনুষ্ঠানটিকে বিশেষ রূপ দেয়। উদ্যোক্তাদের মতে, ভারতীয় সংস্কৃতি ও জীবনবোধের আলোকে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। শেষ পর্বে সকল সহযোগীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন বালিবেলা সরস্বতী শিশু মন্দিরের প্রধান আচার্য পলাশ সামুই।

Loading