November 2, 2026

দীপাবলিতে দিল্লি-এনসিআর-এ দু’দিন সবুজ বাজি পোড়ানোর অনুমতি সুপ্রিম কোর্টের

সোমালিয়া ওয়েব নিউজঃ দীপাবলি উপলক্ষে দিল্লি-সহ জাতীয় রাজধানী অঞ্চলে সাময়িকভাবে সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৭ ও ৮ নভেম্বর সকাল ৬টা থেকে ৭টা এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত নির্দিষ্ট সময়ে সবুজ বাজি পোড়ানো যাবে। তবে এই অনুমতির ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধও আরোপ করেছে শীর্ষ আদালত। হাসপাতাল, নার্সিংহোম, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বৃদ্ধাবাস এবং অন্যান্য সাইলেন্স জোনের ৩০০ মিটার ব্যাসার্ধের মধ্যে কোনও ধরনের বাজি পোড়ানো যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। পাশাপাশি অবৈধ বাজির বিক্রি ও ব্যবহার বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। এই সাময়িক ছাড়ের মেয়াদ শেষ হলেই ফের কার্যকর হবে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। অর্থাৎ, আগামী ৯ নভেম্বর থেকে দিল্লি-সহ জাতীয় রাজধানী অঞ্চলে বাজি পোড়ানোর উপর আবারও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি থাকবে। দীপাবলির আনন্দের পাশাপাশি বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Loading