November 5, 2026

নিম্নমানের ওষুধ তৈরি করলেই স্থগিত হতে পারে উৎপাদন লাইসেন্স, ড্রাগস রুলস সংশোধনের প্রস্তাব

সোমালিয়া ওয়েব নিউজঃ নিম্নমানের ওষুধের উৎপাদন ও সরবরাহ রুখতে আরও কঠোর পদক্ষেপের পথে কেন্দ্রীয় সরকার। এ লক্ষ্যে ১৯৪৫ সালের ড্রাগস রুলস সংশোধনের প্রস্তাব করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, কোনও ওষুধ নির্দিষ্ট গুরুত্বপূর্ণ গুণমান নির্ণায়ক মাপকাঠিতে উত্তীর্ণ হতে না পারলে, সংশ্লিষ্ট ওষুধের উৎপাদন লাইসেন্স অবিলম্বে স্থগিত করা যেতে পারে। এর ফলে নিম্নমানের ওষুধ চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত নিয়ন্ত্রক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে। পাশাপাশি, এ ধরনের ওষুধের উৎপাদন ও বিতরণ বন্ধ করার পাশাপাশি ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির উপর নজরদারি এবং নিয়ম মেনে চলার ব্যবস্থা আরও জোরদার করাই কেন্দ্রের লক্ষ্য। রোগীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং জনস্বাস্থ্য রক্ষায় ওষুধের গুণমান বজায় রাখতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

Loading