সোমালিয়া ওয়েব নিউজঃ শিশু নির্যাতন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দেশে ৮৫০টিরও বেশি ফাস্ট ট্র্যাক বিশেষ আদালতের কার্যকারিতা আরও জোরদার করা এবং সেগুলির মেয়াদ পাঁচ বছর বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই সিদ্ধান্তের ফলে ২০২৬ সালের ১ এপ্রিল থেকে ২০৩১ সালের ৩১ মার্চ পর্যন্ত চালু থাকবে এই আদালতগুলি। এর আওতায় থাকছে পকসো বা শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা সংক্রান্ত বিশেষ আদালতও। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ৩ হাজার ৭৮৮ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্ভয়া তহবিলের মাধ্যমে এই অর্থের জোগান দেওয়া হবে। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য, শিশু নির্যাতন ও ধর্ষণের মামলাগুলির দ্রুত বিচার নিশ্চিত করা এবং বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমানো।

![]()

More Stories
সদ্য নিযুক্ত বায়ুসেনা প্রধান আশুতোষ দীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ রাজনাথ সিংয়ের
দীপাবলিতে দিল্লি-এনসিআর-এ দু’দিন সবুজ বাজি পোড়ানোর অনুমতি সুপ্রিম কোর্টের
ভারতে চরম দারিদ্র্যের হার কমে ২.৬ শতাংশ, জানাল বিশ্বব্যাঙ্কের রিপোর্ট