November 5, 2026

শিক্ষা দপ্তরের সব অফিস ও প্রতিষ্ঠানে নেতাজির ছবি রাখা বাধ্যতামূলক

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের শিক্ষা দপ্তরের অধীনস্থ সমস্ত সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে এবার থেকে বাধ্যতামূলকভাবে রাখতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি। এই মর্মে জেলা স্কুল পরিদর্শকদের নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা। নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা দপ্তরের অধীনস্থ অফিসের উপযুক্ত স্থানে যথাযথ মর্যাদার সঙ্গে নেতাজির ছবি রাখতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে নেতাজির ছবি রাখা বাধ্যতামূলক করার কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার পর এবার শিক্ষা দপ্তরের অধীনেও এই নির্দেশ কার্যকর করার উদ্যোগ নেওয়া হল। নির্দেশ অনুযায়ী, নেতাজির নির্দিষ্ট ছবি আলিপুরের উত্তীর্ণ থেকে সংগ্রহ করতে হবে সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের।

Loading