September 30, 2026

SIR-এ ‘আনম্যাপড’ ভোটারদের দফতরে হাজিরা নয়, বাড়ি গিয়ে নথি সংগ্রহ করবেন BLO

সোমালিয়া ওয়েব নিউজঃ বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়ায় ভোটারদের হয়রানি কমাতে একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো নির্দেশিকায় কমিশন জানিয়েছে, যাঁদের ‘আনম্যাপড’ বা তথ্যগত অসঙ্গতির নোটিস দেওয়া হয়েছে, তাঁদের আর ইআরও বা এইআরও-র দফতরে গিয়ে হাজির হতে হবে না। সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বুথ লেভেল অফিসার বা BLO। এরপর সেই নথি ECI Net-এ আপলোড করা হবে। শুধুমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে শুনানির প্রয়োজন হলে তা অগ্রাধিকার ভিত্তিতে অনলাইনে করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারের পরিবর্তে পরিবারের কোনও প্রাপ্তবয়স্ক সদস্যও শুনানিতে অংশ নিতে পারবেন। কমিশনের এই নতুন নির্দেশিকার ফলে SIR প্রক্রিয়ায় নথি জমা দেওয়া এবং শুনানির ক্ষেত্রে ভোটারদের হয়রানি ও অপ্রয়োজনীয় দফতরে যাতায়াত কমবে বলে মনে করা হচ্ছে।

Loading