সোমালিয়া ওয়েব নিউজঃ ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ ক্যাম্প ভাঙার জন্য রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টের কাছে ছ’সপ্তাহ সময় চাওয়া হয়েছে। মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে ওই কাজ সম্পন্ন করে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যকে। মামলাকারীর অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের ছেলেমেয়েদের খেলাধুলার জন্য ব্যবহৃত মাঠ দখল করে সেখানে ‘সেবাশ্রয়’ ক্যাম্প তৈরি করা হয়েছিল। তাঁর আরও দাবি, দীর্ঘদিন ধরে ক্যাম্পের কার্যক্রম বন্ধ থাকলেও পুরনো টিনের শেডটি এখনও ভাঙা হয়নি এবং সেটি সেখানেই পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে মাঠটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন মামলাকারী।
![]()

More Stories
জঙ্গি যোগের সন্দেহে এনআইএর হাতে মঙ্গলকোটের মসজিদের ইমাম গ্রেফতার
অষ্টম শ্রেণিতে উঠলেই মিলবে বিনামূল্যে সাইকেল, ‘সারথি’ প্রকল্পের সূচনা
পাঠ্যপুস্তক-সহ বিভিন্ন ক্ষেত্রে মাতঙ্গিনী হাজরার জীবন ও আত্মবলিদান তুলে ধরার উদ্যোগ