September 29, 2026

জঙ্গি যোগের সন্দেহে এনআইএর হাতে মঙ্গলকোটের মসজিদের ইমাম গ্রেফতার

সোমালিয়া ওয়েব নিউজঃ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকার সন্দেহে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পালিশগ্রামের পূর্বপাড়া মসজিদের ইমাম পিয়ার মহম্মদ শেখকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সূত্রের খবর, জঙ্গি কার্যকলাপের সঙ্গে তাঁর কোনও ধরনের যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। তাঁর সঙ্গে আরও কোনও ব্যক্তি বা সংগঠনের যোগাযোগ রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ইমামের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে এবং কোন মামলার সূত্রে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তদন্তকারী সংস্থার তরফে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Loading