সোমালিয়া ওয়েব নিউজঃ নবম শ্রেণির পরিবর্তে আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণিতে উঠলেই সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের পড়ুয়ারা বিনামূল্যে সাইকেল পাবে। ‘সারথি’ প্রকল্পের মাধ্যমে এই সুবিধা দেওয়া হবে। হাওড়ার ব্যাটরায় মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পের সূচনা করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, এই কর্মসূচির সঙ্গে যে শিল্পগোষ্ঠী বা সংস্থা যুক্ত হয়ে সাইকেল তৈরি করবে, তাদের বিনামূল্যে জমি-সহ প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভোকাল ফর লোকাল’ নীতিকে সামনে রেখে আগামী দিনে রাজ্যে সাইকেল তৈরির কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি সাইকেলের গুণমানের দিকে বিশেষ নজর দেওয়া হবে। অনুষ্ঠানে নতুন লোগো-যুক্ত সাইকেল পড়ুয়াদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, চলতি অর্থবর্ষে রাজ্যের প্রায় ১২ লক্ষ ৫৯ হাজার পড়ুয়াকে সাইকেল দেওয়ার জন্য ৫০৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণিতে উঠলেই পড়ুয়াদের এই সুবিধা দেওয়ার ফলে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী প্রকল্পের আওতায় আসবে বলে জানিয়েছেন তিনি।

![]()

More Stories
জঙ্গি যোগের সন্দেহে এনআইএর হাতে মঙ্গলকোটের মসজিদের ইমাম গ্রেফতার
পাঠ্যপুস্তক-সহ বিভিন্ন ক্ষেত্রে মাতঙ্গিনী হাজরার জীবন ও আত্মবলিদান তুলে ধরার উদ্যোগ
নন্দীগ্রামে উপনির্বাচনের আগে স্বস্তি কংগ্রেসের, ৬ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন মিলন প্রধানের