September 29, 2026

পাঠ্যপুস্তক-সহ বিভিন্ন ক্ষেত্রে মাতঙ্গিনী হাজরার জীবন ও আত্মবলিদান তুলে ধরার উদ্যোগ

সোমালিয়া ওয়েব নিউজঃ স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার জীবন ও আত্মবলিদানকে স্কুলের পাঠ্যপুস্তক-সহ বিভিন্ন ক্ষেত্রে আরও গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতায় মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস উপলক্ষে ময়দানে তাঁর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলতেই মাতঙ্গিনী হাজরার সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস আরও ব্যাপকভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, স্বাধীনতা আন্দোলনের অন্যতম বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরাকে অতীতে প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি। তাঁর দাবি, এর আগে কোনও মুখ্যমন্ত্রী তাঁর আত্মবলিদান দিবসে ময়দানে এসে শ্রদ্ধা জানাননি। মুখ্যমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে মাতঙ্গিনী হাজরার অসামান্য ভূমিকা এবং আত্মত্যাগ আগামী প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। সেই লক্ষ্যেই শিক্ষাক্ষেত্র-সহ বিভিন্ন পরিসরে তাঁর জীবন ও সংগ্রামকে আরও গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

Loading