সোমালিয়া ওয়েব নিউজঃ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তীকালীন জামিন দিল কলকাতা হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে থাকা মোট ৬টি মামলাতেই জামিনের নির্দেশ দিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। ফলে উপনির্বাচনের আগেই জেল থেকে মুক্তি পেতে চলেছেন কংগ্রেস প্রার্থী। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন কার্যকর থাকবে। পাশাপাশি নিজের মোবাইল নম্বর সংশ্লিষ্ট থানায় জমা রাখার নির্দেশও দিয়েছে আদালত। ২০ অক্টোবরের পরদিন অর্থাৎ ২১ অক্টোবর তাঁকে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে হবে। নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ৬ অক্টোবর। ফলে ভোটের আগে কলকাতা হাইকোর্টের এই নির্দেশে মিলন প্রধানের নির্বাচনী প্রচারে ফেরার পথ খুলে গেল।

![]()

More Stories
জঙ্গি যোগের সন্দেহে এনআইএর হাতে মঙ্গলকোটের মসজিদের ইমাম গ্রেফতার
অষ্টম শ্রেণিতে উঠলেই মিলবে বিনামূল্যে সাইকেল, ‘সারথি’ প্রকল্পের সূচনা
পাঠ্যপুস্তক-সহ বিভিন্ন ক্ষেত্রে মাতঙ্গিনী হাজরার জীবন ও আত্মবলিদান তুলে ধরার উদ্যোগ