সোমালিয়া ওয়েব নিউজঃ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে দায়ের করা একগুচ্ছ মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, নির্বাচন কমিশন ও অন্যান্য বিবাদী পক্ষের বক্তব্য না শুনে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একতরফাভাবে কোনও নির্দেশ দেওয়া হবে না। সংশ্লিষ্ট সমস্ত পক্ষের বক্তব্য শোনার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বেঞ্চ। শুনানি চলাকালীন ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আরও জানান, সংশোধিত ফর্ম ৬ সুপ্রিম কোর্ট অনুমোদন করেনি। ফলে সংশোধিত ফর্ম ৬-কে ঘিরে যে প্রশ্ন উঠেছে, শুনানিতে সেই বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

![]()

More Stories
প্রতিটি স্কুলে পানীয় জলের মান পরীক্ষা
SIR-এ ‘আনম্যাপড’ ভোটারদের দফতরে হাজিরা নয়, বাড়ি গিয়ে নথি সংগ্রহ করবেন BLO
সত্যান্বেষী ব্যোমকেশের স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি