সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গে বিমান যোগাযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে আগামী দু’বছরের মধ্যে রাজ্যে চারটি নতুন পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আজ নবান্নে কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু জানান, পরিকল্পনার মধ্যে রয়েছে হাসিমারা ও কলাইকুণ্ডায় সিভিল এনক্লেভ নির্মাণ, বালুরঘাট বিমানবন্দরের সম্প্রসারণ এবং পুরুলিয়ায় নতুন বিমানবন্দর তৈরি। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে বিমান যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে।

![]()

More Stories
নারী ও শিশু সুরক্ষায় ১১২ হেল্পলাইন, থানায় থানায় পৌঁছবে নতুন গাড়ি ও মোটরসাইকেল
নিজের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনেই বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক
জিতাষ্টমী—মায়ের প্রার্থনা, জীমূতবাহনের ত্যাগ আর সন্তানের মঙ্গলের আধ্যাত্মিক কাহিনি