সোমালিয়া ওয়েব নিউজঃ নারী ও শিশু সুরক্ষা-সহ যে কোনও জরুরি প্রয়োজনে দ্রুত পুলিশি সহায়তা পৌঁছে দিতে রাজ্যে চালু হতে চলেছে ১১২ টোল-ফ্রি হেল্পলাইন নম্বর। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে জানান, আগামী শনিবার মহালয়ার দিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্য পুলিশের আওতাধীন সমস্ত থানায় আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা করা হবে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশি সহায়তা দেওয়ার লক্ষ্যে প্রথম পর্যায়ে প্রতিটি থানাকে একটি করে মোটরসাইকেল এবং একটি করে চারচাকার গাড়ি দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ওই দিন রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া হবে ৪৫০টি নতুন চারচাকার গাড়ি এবং ৪৫০টি মোটরসাইকেল। এর ফলে জরুরি পরিস্থিতিতে বিশেষ করে নারী ও শিশু সুরক্ষার ক্ষেত্রে পুলিশি সাড়া দেওয়ার গতি আরও বাড়বে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
![]()

More Stories
রাজ্যে আগামী দু’বছরে চারটি নতুন বিমানবন্দর, কেন্দ্র-রাজ্যের সমঝোতা
নিজের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনেই বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক
জিতাষ্টমী—মায়ের প্রার্থনা, জীমূতবাহনের ত্যাগ আর সন্তানের মঙ্গলের আধ্যাত্মিক কাহিনি