সোমালিয়া ওয়েব নিউজঃ কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা থেকে অব্যাহতি নিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তিনি ব্যক্তিগত কারণে এই মামলা শুনতে চান না বলে জানিয়েছেন। এর ফলে, মামলাটি অন্য একটি বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলাটির বিষয় হল, আর জি কর হাসপাতালে নির্যাতিতার পরিচয় দিয়ে বিনীত গোয়েল প্রশাক করার অভিযোগ তুলে এক মহিলা তার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন। আজ, প্রধান বিচারপতি এবং বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে প্রধান বিচারপতি সেটি শুনতে অস্বীকৃতি জানান। এরপর মামলাটি অন্য বেঞ্চে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে পরবর্তী শুনানি হবে।
![]()

More Stories
পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভা আসনে উপনির্বাচন ১৬ অক্টোবর, ২৯ সেপ্টেম্বর থেকে মনোনয়ন
SIR-এর আপিল দ্রুত নিষ্পত্তিতে বাড়ছে ট্রাইবুনাল, ১৯ থেকে ৪২ করার প্রস্তাব
রাস্তার নামকরণ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কার্তিক মহারাজ