সোমালিয়া ওয়েব নিউজ: উৎসবের মরশুমে পর্যটকদের জন্য সুখবর। আগামী ১ অক্টোবর থেকে দার্জিলিংয়ে বাড়ানো হচ্ছে বিশেষ জয়রাইড পরিষেবা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দার্জিলিং–ঘুম রুটে চলবে চারটি সিঙ্গল-ট্রিপ জয়রাইড। পাশাপাশি কার্শিয়ং–মহানদী রুটে চালানো হবে দু’টি রাউন্ড-ট্রিপ বিশেষ জয়রাইড।
দার্জিলিং–ঘুম রুটে ডিজেল ইঞ্জিনে চালিত জয়রাইডের ভাড়া রাখা হয়েছে ৮০০ টাকা। অন্যদিকে কার্শিয়ং–মহানদী রুটে বাষ্পচালিত বিশেষ টয় ট্রেনের নাম ‘রেড পান্ডা’, যার ভাড়া ১,৫৩০ টাকা। এই রুটের দ্বিতীয় রাউন্ড-ট্রিপ জয়রাইডটির নাম দেওয়া হয়েছে ‘মুক্তধারা’। ডিজেল ইঞ্জিনে চলা এই জয়রাইডের ভাড়া ১,০৩০ টাকা।
পুজোর ছুটিতে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে ঐতিহ্যবাহী টয় ট্রেনের যাত্রা উপভোগ করার সুযোগ আরও বাড়াতেই এই বিশেষ পরিষেবা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তার ঐতিহ্য ও পাহাড়ি রেলযাত্রার জন্য পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ; এই অতিরিক্ত জয়রাইড পর্যটন মরশুমে সেই আকর্ষণ আরও বাড়াবে।

![]()

More Stories
রোজ ভ্যালির আমানত ফেরাতে তৎপরতা, ছ’মাসে ৪৯২.৫২ কোটি টাকা বিলির পরিকল্পনা
উৎসবের আগে বড় ঘোষণা, ২১টি বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা
যাদবপুরে সিপিআই(এম)-এর বুক স্টল ঘিরে উৎসাহ, উদ্বোধনে বিমান বসু-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা