সোমালিয়া ওয়েব নিউজ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আজ রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির দ্বারস্থ হল এবিভিপি। পিএইচডি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত, দেশবিরোধী গতিবিধি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত এবং ফলক ভাঙার চক্রান্তে অধ্যাপক রাজেশ্বর সিনহার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, আচার্য অথবা উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমে উচ্চপর্যায়ের তদন্ত এবং JUTA-র সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখারও দাবি জানিয়েছে এবিভিপি।প্রতিনিধিদলে ছিলেন এবিভিপির কেন্দ্রীয় কার্যসমিতির সদস্য শুভব্রত অধিকারী, প্রদেশ সম্পাদক নীলকন্ঠ ভট্টাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিট সম্পাদক সঞ্জীবন দীপ বর্মন, গবেষক শুভজিৎ সাহা ও অনিন্দিতা দাস।

![]()

More Stories
রোজ ভ্যালির আমানত ফেরাতে তৎপরতা, ছ’মাসে ৪৯২.৫২ কোটি টাকা বিলির পরিকল্পনা
উৎসবের আগে বড় ঘোষণা, ২১টি বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা
যাদবপুরে সিপিআই(এম)-এর বুক স্টল ঘিরে উৎসাহ, উদ্বোধনে বিমান বসু-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা