সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যের তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে রাজ্য গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ দুপুরে নজরুল মঞ্চে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাখী বন্ধন উৎসবের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ করে তুলতে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজে ফের NCC ও NSS চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি, তরুণদের মধ্যে দেশাত্মবোধ, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে ব্রতচারী কেও ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

![]()

More Stories
রোজ ভ্যালির আমানত ফেরাতে তৎপরতা, ছ’মাসে ৪৯২.৫২ কোটি টাকা বিলির পরিকল্পনা
উৎসবের আগে বড় ঘোষণা, ২১টি বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা
যাদবপুরে সিপিআই(এম)-এর বুক স্টল ঘিরে উৎসাহ, উদ্বোধনে বিমান বসু-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা