October 7, 2026

২৫ বছর পূর্ণ প্রধানমন্ত্রীর জনসেবা ও দেশসেবার—মন্দিরে পুজো, পুরীতে বালুশিল্পে শ্রদ্ধা

সোমালিয়া ওয়েব নিউজঃ দেশসেবা ও জনসেবায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্ণ হল আজ। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তাঁর দীর্ঘ রাজনৈতিক প্রশাসনিক জীবনের এই অধ্যায়ের সূচনা। পরবর্তী সময়ে ২০১৪ সালের ২৬ মে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরও নিরবচ্ছিন্নভাবে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। এই বিশেষ দিন উপলক্ষে বুধবার সকালে নতুন দিল্লির সরোজিনী নগরের শ্রী বিনায়ক মন্দিরে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ২৫ বছরের জনসেবা পূর্তি উপলক্ষে পুরীর সমুদ্রসৈকতে পদ্মশ্রীপ্রাপ্ত বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক বিশেষ বালুশিল্প তৈরি করেন। সেই শিল্পকর্মে তুলে ধরা হয়েছে “The Spirit of Service: Modi Ji’s Vision for Viksit Bharat” এবং “25 Years of Public Service” বার্তা। এদিন বিকশিত ভারত সংকল্প সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনসেবা পূর্তি উপলক্ষে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেও তাঁকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়।

Loading