October 28, 2026

‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম বদলে ‘মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি’, ৫ নভেম্বর পুরশুড়া থেকে সূচনা

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। নবান্নে আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ নভেম্বর হুগলির পুরশুড়া থেকে নতুন নামে এই প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই দিন ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ প্রকল্পে রাজ্যের অংশ হিসেবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে পাঠানো হবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগে প্রায় ৪৮ লক্ষ কৃষক উপকৃত হবেন বলে দাবি করা হয়েছে।

Loading