সোমালিয়া ওয়েব নিউজঃ আজ ২৮ অক্টোবর ভগিনী নিবেদিতার জন্মদিন। ১৮৬৭ সালের এই দিনে উত্তর আয়ারল্যান্ডের ডানগ্যানন শহরে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর জন্মনাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। ১৮৯৫ সালে লন্ডনে স্বামী বিবেকানন্দের বেদান্ত দর্শনবিষয়ক বক্তৃতা শুনে তাঁর চিন্তাধারায় গভীরভাবে অনুপ্রাণিত হন মার্গারেট। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দকে নিজের গুরু হিসেবে গ্রহণ করে ভারতসেবা ও মানবকল্যাণে আত্মনিয়োগ করেন তিনি। শিক্ষা, নারীজাগরণ, সমাজসেবা এবং ভারতীয় সংস্কৃতির প্রচারে তাঁর অবদান আজও স্মরণীয়। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে কালী দ্য মাদার, দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ, ক্রেডল টেলস অফ হিন্দুইজম এবং দ্য মাস্টার অ্যাজ আই স হিম। ভারতীয় সমাজ ও সংস্কৃতির প্রতি তাঁর গভীর ভালোবাসা এবং নিঃস্বার্থ কর্মজীবন তাঁকে ইতিহাসে এক বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে।

![]()

More Stories
ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তপ্ত SRFTI, নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে পুলিশ ডাকল কর্তৃপক্ষ
‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম বদলে ‘মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি’, ৫ নভেম্বর পুরশুড়া থেকে সূচনা
মেডিকেল কলেজে ডিউটি বিক্রির অভিযোগ! বেআইনি কাজ বন্ধে কড়া পদক্ষেপের পথে স্বাস্থ্য দফতর