সোমালিয়া ওয়েব নিউজঃ ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বা এসআরএফটিআই-এর পরিস্থিতি। গতকাল সন্ধ্যায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর প্রতিষ্ঠানের ভিতরে বসবাসকারী সকলের নিরাপত্তার কথা বিবেচনা করে গভীর রাতে পুলিশ ডাকার সিদ্ধান্ত নেওয়া হয় বলে কর্তৃপক্ষের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সারাদিন শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চললেও রাতে প্রায় ৫০ জন পড়ুয়া জ্বলন্ত মশাল নিয়ে কোনও আগাম অনুমতি ছাড়াই ক্যাম্পাসের আবাসিক এলাকা ও অতিথিশালার দিকে মিছিল করেন। এই ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করেই পুলিশকে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের।


![]()

More Stories
আজ ভগিনী নিবেদিতার জন্মদিন, স্মরণে ভারতসেবায় উৎসর্গীকৃত এক মহীয়সী নারী
‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম বদলে ‘মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি’, ৫ নভেম্বর পুরশুড়া থেকে সূচনা
মেডিকেল কলেজে ডিউটি বিক্রির অভিযোগ! বেআইনি কাজ বন্ধে কড়া পদক্ষেপের পথে স্বাস্থ্য দফতর