February 4, 2026

সৌরভ গাঙ্গুলির জন্মদিন পালন করলেন ভক্তরা

সোমালিয়া সংবাদ, নদীয়া: সৌরভ গাঙ্গুলিকে কেন্দ্র করে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে অসংখ্য ফ্যান ক্লাব বা গ্রুপ। এইরকম একটি গ্রুপের নাম হল ‘সৌরভ গাঙ্গুলী, বস অফ ইন্ডিয়া।’ মনোজ মিশ্রের হাত ধরে রাজু, সিঞ্জিনী, মৈনাক, মুনমুন, সোমা, সুমন, শুভঙ্কর, প্রসেনজিৎ, অপর্ণার মত দশ জন ‘দাদা’ ভক্ত মানুষ।
২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই গ্রুপটি তৈরি হয়। বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ছয় হাজার। ‘দাদা’-র নাম ব্যবহার করে নিছক সস্তা জনপ্রিয়তা অর্জন নয়, মূল উদ্দেশ্য হল নিজেদের সীমিত সামর্থ্য নিয়ে অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো। এর আগে ব্যক্তিগত ভাবে ছোটখাটো দু’একটা সেবামূলক কাজ করলেও ‘দাদা’-র পঞ্চাশতম জন্মদিন অর্থাৎ ৮ জুলাই থেকেই মিলিতভাবে তাঁরা তাঁদের অভিযান শুরু করে। গন্তব্যস্থল বেলুড়ের লালবাবা আশ্রম। আশ্রমটি মূলত দান-ধ্যানের উপর নির্ভরশীল। বিভিন্ন কারণে আশ্রমটি আর্থিক সমস্যায় জর্জরিত। খাবারের জন্য আশ্রমে গড়ে পঞ্চাশ জনের মত অসহায় মানুষ আসেন। ‘দাদা’-র জন্মদিনে এইসব অসহায় মানুষের হাতে খাবার তুলে দিয়ে আসে দাদার নামাঙ্কিত সংস্থাটি।

Loading