ভলোবাসার দিনে বাংলার প্রায় প্রতিটি ঘরেই সাড়ম্বরে পালিত হচ্ছে সরস্বতী পুজো

সোমালিয়া ওয়েব নিউজ: দেশজুড়ে 14 ফেব্রুয়ারি পালিত হবে সরস্বতী পুজো। এদিন বাড়ি বাড়ি বাগদেবীর আরাধনায় মেতে উঠবেন ছোট থেকে বড় সবাই। বিদ্যাদেবীর আশীর্বাদ সকলের জীবনে জ্ঞানের আলো ফুটে উঠুক। এই দিনটি বহু মানুষের কাছে নস্টালজিক। সকাল সকাল অঞ্জলি সেরে খিচুড়ি-ভোগের স্বাদ। তারপর বন্ধুরা মিলে চুটিয়ে আনন্দ করা। দিনটিকে আরও স্পেশাল করে তুলতে ছোট বড় সবাইকে পাঠিয়ে দিন সরস্বতী পুজোর শুভেচ্ছা। ভলোবাসার দিনে বাংলার প্রায় প্রতিটি ঘরেই সাড়ম্বরে পালিত হচ্ছে সরস্বতী পুজো (Saraswati Puja celebration in West Bengal today)। স্কুল জীবনের অন্যতম বড় উত্‍সব এই বসন্ত পঞ্চমী। গত দুদিন ধরেই বেশ ব্যস্ততা চোখে পড়েছে রাজ্যের সরকারি -বেসরকারি সব স্কুলেই। আজ সকাল থেকেই ‘জয় জয় দেবী’ মন্ত্র উচ্চারিত হচ্ছে বাংলা জুড়ে। সরস্বতী পুজো এবং বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
অন্যান্য বছরের মত এ বছরও মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি মেনে বাঙালীর ঘরে ঘরে বিদ্যার দেবীর আরাধনা শুরু হয়েছে। ভোরবেলা থেকেই বাড়িতে বাড়িতে শুরু হয়ে গিয়েছে পুজোর তোড়জোর।পাশাপাশি স্কুল-কলেজেও চলছে দেবীর আরাধনা । বিভিন্ন ক্লাব এবং বারোয়ারি মণ্ডপগুলিতেও পুষ্পাঞ্জলী দেওয়ার ভিড় চোখে পড়ার মতো। একদিকে পুজোর আনন্দ ছুটির মেজাজ তার সঙ্গে জুড়েছে ভ্যালেন্টাইন্স ডে-র (valentine’s day) আমেজ। সবমিলিয়ে সপ্তাহের মাঝের এই দিনে খুশির মুডে বাংলা। পাঞ্জাবি-শাড়ি পরে স্কুল-কলেজ পরিদর্শন। তারপর চুটিয়ে খাওয়া-দাওয়া। পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ। খিচুড়ি-ভোগে স্বাদে পুরনো দিনের স্মৃতিতে ডুব দেওয়ার সময়। আগামীর দিন যাতে সকলের ভালো কাটে তার জন্য পাঠিয়ে দিতে পারেন সরস্বতী পুজোর শুভেচ্ছা বার্তা। সকলকে সরস্বতী পুজো এবং বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা। দেশজুড়ে 14 ফেব্রুয়ারি মহাসমারোহে বাগদেবীর আরাধনায় মেতে উঠবেন আট থেকে আশি। বাড়ি বাড়ি ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেবী সরস্বতী আশীর্বাদ সবার জীবনে সহায় হোক।

Loading