সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গ সফরে এসে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে তোলার উপর জোর দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। কলকাতায় আজ দলের মন্ত্রী, বিধায়ক, সাংসদ, বিভিন্ন মোর্চার সভাপতি, জেলা সভাপতি এবং বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় সাংগঠনিক বৈঠক করেন তিনি। বৈঠকে সংগঠনের বিস্তার, তৃণমূল স্তরে দলীয় কার্যক্রম আরও সক্রিয় করা এবং নেতা-কর্মীদের নিজ নিজ সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে দলকে আরও শক্তিশালী করার বিষয়ে নির্দেশ দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আসন্ন দিনগুলিতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে সাধারণ মানুষের কাছে দলের সাংগঠনিক উপস্থিতি বাড়ানোর উপরও গুরুত্ব দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

![]()

More Stories
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পুনরুদ্ধারে উদ্যোগ সনাতনী স্বাস্থ্য সেনার
রামমোহন রায়ের ব্রাহ্মসমাজ থেকে আজকের ব্রাহ্মসমাজ—২০০ বছরের যাত্রা
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী