সোমালিয়া ওয়েব নিউজ : রাজ্যে এবার ৩৫টি আসন পাওয়ার লক্ষ্যে ঝাঁপাতে চাইছে গেরুয়া শিবির। যদিও, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে কর্মীদের উৎসাহ প্রদানে ৪২টি আসনেই পদ্ম ফোটানোর জন্য বার্তা দিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে গোটা দেশ থেকে ৪০০ পার করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বিজেপির তরফে। এর আগে ২ মার্চ বিজেপি প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে। বাংলার ২০ আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি। এরই মধ্যে বাংলায় বাকি আসনগুলিতে প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। রবিবারে রাতে দিল্লিতে বিজেপির সদর দফতরে ঘোষণা করা হল বাংলার ১৯টি আসনের প্রার্থীর নাম। এবং তাতে প্রত্যাশা মতোই প্রার্থী করা হয়েছে তৃণমূল থেকে বিজেপিতে আসা তাপস রায় এবং অর্জুন সিংকে। প্রার্থী করা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়কে।বড় চমক হিসাবে কৃষ্ণনগরে প্রার্থী করা হয়েছে রাজপরিবারের সদস্য অমৃতা রায়কে। দমদমে প্রার্থী করা হয়েছে বারাকপুরের প্রাক্তন বিধায়ক শীলভদ্র দত্তকে। তিনি বিজেপির টিকিটে একুশের বিধানসভা ভোটে খড়দহ কেন্দ্রে হেরেছিলেন। দক্ষিণ কলকাতা থেকে প্রার্থী করা হয়েছে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে। প্রত্যাশামতোই দলবদলু তাপস রায় এবং অর্জুন সিংকে প্রার্থী করা হয়েছে দ্বিতীয় তালিকায়। বড় চমক মেদিনীপুরের সাংসদ দিলীপকে পাঠানো হয়েছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে। সেখানকার সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে প্রার্থী করা হয়নি। মেদিনীপুরে প্রার্থী করা হয়েছে আসানসোল দক্ষিণের অগ্নিমিত্রা পালকে।তমলুকে শুভেন্দুর গড়ে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়কে। তাঁর নামে আগেই দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছিল। দার্জিলিং এবং জলপাইগুড়ি কেন্দ্রে প্রার্থী বদল করা হয়নি। যথারীতি দুই সাংসদ রাজু বিস্তা এবং জয়ন্ত রায় এবারও প্রার্থী হয়েছেন।
একনজরে বিজেপির প্রার্থী তালিকা-
- আরামবাগ – অরূপকান্তি দিগার, তমলুক – অভিজিত্ গঙ্গোপাধ্যায়, বসিরহাট – রেখা পাত্র, বারাসত – স্বপন মজুমদার, উত্তর কলকাতা – তাপস রায়, দক্ষিণ কলকাতা- দেবশ্রী চৌধুরী, দমদম – শীলভদ্র দত্ত, ব্যারাকপুর – অর্জুন সিং, বর্ধমান-দূর্গাপুর – দিলীপ ঘোষ, বর্ধমান পূর্ব – অসীম সরকার, মেদিনীপুর – অগ্নিমিত্রা পাল, রায়গঞ্জ – কার্তিক পাল, শ্রীরামপুর – কবীর শঙ্কর বোস, কৃষ্ণনগর – অমৃতা রায়, জলপাইগুড়ি – জয়ন্ত রায়, দার্জিলিং – রাজু বিস্তা, জঙ্গিপুর – ধনঞ্জয় ঘোষ, মথুরাপুর – অশোক পুরকাইত, উলুবেড়িয়া – অরুণ উদয় পাল চৌধুরী, ঝাড়গ্রাম – প্রণব টুডু,
২ মার্চ ঘোষিত প্রার্থী তালিকা
- যাদবপুর- অনির্বাণ গঙ্গোপাধ্যায়, জয়নগর- অশোক কাণ্ডারী, কোচবিহার- নিশিথ প্রামাণিক, আলিপুরদুয়ার- মনোজ টিগ্গা, বালুরঘাট- সুকান্ত মজুমদার, মালদহ- উত্তরে খগেন মুর্মু, মালদহ- দক্ষিণ শ্রীরূপা মিত্র চৌধুরী, বনগাঁ- শান্তনু ঠাকুর, হুগলি- লকেট চট্টোপাধ্যায়, বাঁকুড়া- সুভাষ সরকার, বিষ্ণুপুর- সৌমিত্র খান, পুরুলিয়া- জ্যোতির্ময় সিং মাহাতো, বোলপুর- পিয়া সাহা, হাওড়া- রথীন চক্রবর্তী, রানাঘাট- জগন্নাথ সরকার, মুর্শিদাবাদ- গৌরিশঙ্কর ঘোষ, বহরমপুরে- নির্মল কুমার, সাহা ঘাটাল- হিরণ, কাঁথি-সৌমেন্দু অধিকারী,
আসানসোল পবন সিং (যদিও এ কেন্দ্রে লড়বেন না বলে জানান তিনি) তবে এ বারও বাংলার ৪২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে পারল না বিজেপি। প্রথম দফায় বাংলার ২০টি আসনে নাম ঘোষণা করেছিল কেন্দ্রের শাসকদল বিজেপি। দ্বিতীয় দফাতে ১৯টি আসনেরই প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে আজ।
![]()

More Stories
আনিস খান, তমন্না খাতুন, ঊষারানি ও দেবু দাস হত্যাকাণ্ডে বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবারগুলি, ডিজির সঙ্গে সাক্ষাতের নির্দেশ
পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বউবাজার বিস্ফোরণ মামলায় দণ্ডিত রশিদ খানের মুক্তিতে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ