চরম সংকটে জীবজগৎ! ভয়ঙ্কর গরমে পুড়ছে দেশবাসী, তাপপ্রবাহে সতর্কবার্তা, আবহাওয়া দপ্তরের

সোমালিয়া ওয়েব নিউজ : সোমবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এপ্রিল-জুন মাসে দেশের অধিকাংশ রাজ্যে মাত্রাতিরিক্ত গরম পড়বে। অন্যদিকে, আগামী ১৯ এপ্রল থেকে শুরু হচ্ছে লোকসভা। চলবে ২ জুন পর্যন্ত, গণনা ৪ জুন। ফলে এই গরমের মধ্যেই ভোটের উৎসবে সামিল হতে হবে নাগরিকদের। ভারত এমনিতে নাশিতোষ্ণ দেশ। না শীত না গরম। কিন্তু বেশ কিছু বছর ধরে এই ধরন পাল্টে ভারত এখন উষ্ণ প্রবাহের দেশে নাম লিখিয়েছে। বছরের বেশিরভাগ সময়ই এখন গরম। আবহাওয়ার খামখেয়ালিতে চৈত্র না ফুরোতেই বসন্ত শেষ। এপ্রিলের প্রথম দিনে চাঁদিফাটা গরমে নাভিশ্বাস উঠছে। এখনই রাজ্যজুডে় ঊর্ধ্বমুখী পারদ। এর মধ্যেই আবহাওয়া বিজ্ঞানীদের বার্তা, আসন্ন গ্রীষ্মে দিনের বেলা ঘরের বাইরে পা দেওয়া কঠিন হবে। একটানা তাপপ্রবাহ চলবে বহু রাজ্যে। অবস্থা এতটাই বেগতিক হবে যে গরমে ত্রাহিমান রব উঠবে গোটা দেশ জুড়ে। সোমবার মৌসম ভবনের তরফে ডিরেক্টর জেনারেল মৃতু্যঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এপ্রিল-জুন মাসে দেশের অধিকাংশ অঞ্চলে মাত্রাতিরিক্ত গরম পড়বে। বুধবার থেকেই পশ্চিমের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সবচেয়ে খারাপ পরিস্থিতি হতে পারে মধ্য ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। শুধুমাত্র হিমালয় ঘেঁষা কিছু এলাকা ও উত্তর-পূর্বে ওডি়শার বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিক বা তার চেয়ে কম থাকার সম্ভাবনা। আগামী দুই মাসে একটানা ১০ থেকে ২০ দিন অবধি তাপপ্রবাহ চলবে দেশের বিভিন্ন প্রান্তের রাজ্যগুলিতে।
তবে তাপপ্রবাহের দিকে তারতম্য থাকবে নানান রাজ্য জুড়ে। এপ্রিলে তাপপ্রবাহের প্রভাব সবথেকে বেশি পড়বে গুজরাত, মধ্য মহারাষ্ট্র, উত্তর কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওডি়শা, উত্তর ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশে। মৃতু্যঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, সাধারণত এই রাজ্যগুলিতে একটানা এক থেকে তিনদিন চলে তাপপ্রবাহ। কিন্ত্ত এবার দুই থেকে আট দিন অবধি চলতে পারে। উল্লেখ্য, আশঙ্কাজনক রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ না থাকলেও ইতিমধ্যে পুড়ছে দক্ষিণবঙ্গ। সোমবার পানাগডে়র সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুর ও বাঁকুড়ার পারদ পৌঁছেছে ৪০ ডিগ্রিতে। এ সপ্তাহে কলকাতায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে।

Loading