September 27, 2026

কেন্দ্র সরকার ডালের ভান্ডারের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে

সোমালিয়া ওয়েব নিউজ: ভারত সরকার অড়হড় ডাল এবং কাবলি ছোলা সহ বিভিন্ন ধরনের ছোলার মজুত ভান্ডারের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। বেআইনী মজুতদারি বন্ধ এবং উপভোক্তারা যাতে সাশ্রয়কর দামে এগুলি কিনতে পারেন, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য, গণবন্টন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রক এই মর্মে আজ এক নির্দেশিকা জারি করেছে। এই নিয়ম প্রযোজ্য হবে- পাইকারি ও খুচরো বিক্রেতা বিগ চেইন রিটেইলার, মিল মালিক এবং আমদানি কারকদের ক্ষেত্রে। এই কারণগুলি খরিফ ডালের দাম কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

Loading