September 26, 2026

সাওড়া ইউনিয়ন হাই স্কুলে উন্মোচন করা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন

সোমালিয়া ওয়েব নিউজ: পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হল মহান এই সমাজসংস্কারককে।এই উপলক্ষে সাওড়া ইউনিয়ন হাই স্কুলে উন্মোচন করা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ, মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, বিধায়ক প্রশান্ত দিগার, বিদ্যাসাগরের মাতৃকুলের আত্মীয় অমিতাভ বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্টজনেরা।এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তারকনাথ সরকার, বাসুদেব অধিকারী, মূর্তি ভাস্কর গণেশ ঘড়ুই,শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং এলাকার সাধারণ মানুষ। বিদ্যাসাগরের শিক্ষা, মানবিকতা ও সমাজসংস্কারের আদর্শকে সামনে রেখে তাঁর জন্মজয়ন্তীতে এই মূর্তি উন্মোচনকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় বিশেষ আবেগঘন পরিবেশ।

Loading