সোমালিয়া ওয়েব নিউজ: রেল যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে উত্তর পূর্ব সীমান্ত রেল আগামী জুলাই এর প্রথম সপ্তাহ থেকে তিন জোড়া স্পেশাল ট্রেনের পরিষেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রেনগুলির মধ্যে, ০৫৬৩৬/০৫৬৩৫ গুয়াহাটি-শ্রী গঙ্গানগর-গুয়াহাটি উভয় দিক থেকে মোট ১৩টি করে ট্রিপের জন্য এবং০৫৯৩২/০৫৯৩১ ডিব্রুগড়-কলকাতা-ডিব্রুগড় ও ০৫৬৩৯/০৫৬৪০ শিলচর-কলকাতা-শিলচর একসাথে উভয় দিক থেকে মোট ২৬টি করে ট্রিপের জন্য পরিষেবা অব্যাহত থাকবে।এই ট্রেনগুলি বিদ্যমান পরিষেবার দিন, সময় এবং স্টপেজ অনুযায়ী চলবে বলে রেল সূত্রের খবর। ০৫৬৩৬ গুয়াহাটি-শ্রী গঙ্গানগর স্পেশাল-এর পরিষেবা আগামী ৩ জুলাই থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক বুধবার বৃদ্ধি করা হয়েছে। ফেরৎ যাত্রার সময়, ০৫৬৩৫ শ্রী গঙ্গানগর- গুয়াহাটি স্পেশাল-এর পরিষেবা আগামী ৭ জুলাই থেকে২৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক রবিবার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দুই জোড়া এক্সপ্রেস ট্রেনের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে ২২৫০৪/২২৫০৩ ডিব্রুগড়- কন্যাকুমারী- ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস বর্তমানের পাঁচ দিন থেকে দৈনিক ভিত্তিতে এবং ১৫৬১২/১৫৬১১ শিলচর-রঙিয়া-শিলচর এক্সপ্রেস বর্তমানের সপ্তাহে তিন দিন থেকে বৃদ্ধি হয়ে সপ্তাহে ছয় দিন করা হয়েছে।
০৫৯৩২ ডিব্রুগড়-কলকাতা স্পেশাল-এর পরিষেবা আগামী ৬ জুলাই থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক শনিবার বৃদ্ধি করা হয়েছে। ফেরৎ যাত্রার সময়, ০৫৯৩১ কলকাতা-ডিব্রুগড় স্পেশাল-এর পরিষেবা আগামী ৭ জুলাই থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক রবিবার বৃদ্ধি করা হয়েছে।
এছাড়াও, ট ২২৫০৪/২২৫০৩ ডিব্রুগড়-কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস-এর ফ্রিকোয়েন্সি, যা আগে সপ্তাহে মাত্র পাঁচ দিন ছিল, এখন সংশ্লিষ্ট দিক থেকে ক্রমে ৮ এবং ১২ জুলাই, থেকে দৈনিক ভিত্তিতে চলবে।
০৫৬৩৯ শিলচর-কলকাতা স্পেশাল-এর পরিষেবা আগামী ৪ জুলাই থেকে২৬ ডিসেম্বর প্রত্যেক বৃহস্পতিবার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফেরৎ যাত্রার সময় ০৫৬৪০ কলকাতা-শিলচর স্পেশাল-এর পরিষেবা আগামী ৫ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত প্রত্যেক শুক্রবার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
![]()

More Stories
অম্বুবাচী মহামেলায় আগত ভক্তদের সেবায় ভারত সেবাশ্রম সংঘ
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ারের প্রয়াণ দিবস পালিত, স্মরণে তাঁর সংগঠন গঠনের আদর্শ
NEET প্রশ্নফাঁস বিতর্কে সাময়িকভাবে বন্ধ টেলিগ্রাম, দেশজুড়ে আলোড়ন