সোমালিয়া ওয়েব নিউজ: আজ ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্ম দিন ও মৃত্যু দিন, এই দিনটিকেই জাতীয় চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়। বাংলার নব রূপকার, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের ১৪৩ তম জন্মদিনটি আজ ‘চিকিৎসক দিবস’ হিসেবে পালিত হচ্ছ। সরকারি, বেসরকারি নানা প্রতিষ্ঠান এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজ্য সরকারি সমস্ত অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে আজ অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষ্যে আজ সকল চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে, দেশের চিকিৎসা ব্যবস্থায় তাদের অসামান্য অবদানের কথা তুলে ধরেছেন তিনি। শ্রী মোদী বলেন, দেশের চিকিৎসা পরিকাঠামোর উন্নতিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
ডাক্তার বিধান চন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে আজ কেওড়াতলা মহাশ্মশানে বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুর সভার মেয়র ফিরহাদ হাকিম। শ্রদ্ধা জানান কলকাতা পুরসভার চেয়ারপারসন তথা সাংসদ মালা রায়, বিধায়ক ও মেয়র পরিষদ সদস্য দেবাশীষ কুমার প্রমূখ বিশিষ্টজনেরা।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা