সোমালিয়া ওয়েব নিউজ: অধ্যাপক ও ডাক্তার সৌম্যাস্বামীনাথানকে জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি-NTEP-র জন্য মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক। তিনি বিনা পারিশ্রমিকে এই কাজ করবেন। জানা গেছে জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির অধীনে, নির্দিষ্ট লক্ষ্য পৌঁছানো, গবেষণা সংক্রান্ত কৌশলগত সিদ্ধান্তগ্রহণ ও প্রয়োজনীয় বিষয়ে উপদেশ দেবেন ডাক্তার সৌম্যা স্বামীনাথান। বিশেষজ্ঞ দল গঠন করবেন তিনি। যক্ষ্মা নির্মূল কর্মসূচির অধীনে কি কি কাজ হয়েছে, কি বাকি আছে , আর কি কি করা প্রয়োজন সেইবিষয়ে মন্ত্রক, সরকারি আধিকারিক ও অংশীদারদের প্রয়োজনীয় সহায়তা করবেন স্বামীনাথান। অধ্যাপক ও ডাক্তার সৌম্যাস্বামীনাথান বিশ্ব স্বাস্থ্য সংগঠন-WHO-র প্রধান বৈজ্ঞানিক এবং ভারতীয় চিকিৎসা গবেষণা পর্ষদ-আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল হিসেবে কাজ করেছেন।
![]()

More Stories
নিম্নমানের ওষুধ তৈরি করলেই স্থগিত হতে পারে উৎপাদন লাইসেন্স, ড্রাগস রুলস সংশোধনের প্রস্তাব
শিশু নির্যাতন ও ধর্ষণের মামলার দ্রুত বিচারে ৮৫০টিরও বেশি ফাস্ট ট্র্যাক আদালত, মেয়াদ বাড়াল কেন্দ্র
সদ্য নিযুক্ত বায়ুসেনা প্রধান আশুতোষ দীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ রাজনাথ সিংয়ের