সোমালিয়া ওয়েব নিউজ: আজ লখনউয়ে ডঃ রামমনোহর লোহিয়া ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আঞ্চলিক ভাষায় আইন শেখানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আজ লখনউয়ে ডঃ রামমনোহর লোহিয়া ন্যাশনাল ল ইউনিভার্সিটি,আরএমএলএনএলইউ-এর সমাবর্তন অনুষ্ঠানে ভাষনে তিনি বলেন, যদি আইনের নীতিগুলি সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় ব্যাখ্যা করা না যায়, তবে আইন পেশা এবং আইনি শিক্ষার ত্রুটি থেকে যাবে। হিন্দিতে আরএমএলএনএলইউ-এর এলএলবি কোর্স শুরু করা উচিত বলে তিনি জানান।বিশ্ববিদ্যালয়গুলোতে আঞ্চলিক বিষয় সম্পর্কিত আইনও পড়ানো উচিত। বিচারপতি বলেন, আইন শেখানোর ক্ষেত্রে আঞ্চলিক ভাষাকেও প্রাধান্য দিতে হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পড়ুয়াদের হাতে ডিগ্রি তুলে দেন।
![]()

More Stories
অম্বুবাচী মহামেলায় আগত ভক্তদের সেবায় ভারত সেবাশ্রম সংঘ
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ারের প্রয়াণ দিবস পালিত, স্মরণে তাঁর সংগঠন গঠনের আদর্শ
NEET প্রশ্নফাঁস বিতর্কে সাময়িকভাবে বন্ধ টেলিগ্রাম, দেশজুড়ে আলোড়ন