সোমালিয়া ওয়েব নিউজ: আজ রাষ্ট্রপতি ভবনে রাজ্যপালদের দু’দিনের সম্মেলন বসছে। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি । এই প্রথম রাষ্ট্রপতির পৌরোহিত্যে রাজ্যপালদের সম্মেলন হতে চলেছে। সমস্ত রাজ্যের রাজ্যপালরা এতে উপস্থিত থাকবেন। থাকছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধান, শিবরাজ সিং চৌহান, অশ্বিনী বৈষ্ণো ও মনসুখ মান্ডভিয়া সহ কেন্দ্রীয় মন্ত্রীরাও। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ও সিইইও এবং কেন্দ্রের অন্যান্য আধিকারিকও সম্মেলনে অংশ নেবেন। নতুন তিনটি ফৌজদারি আইন, উচ্চ শিক্ষায় সংস্কার ও বিশ্ববিদ্যালয়গুলির মূল্যায়ণ, রাজ্যপালের ভূমিকা এবং উন্নয়নের ওপর আলোচনায় জোর দেওয়া হবে বলে জানা যাচ্ছে।
![]()

More Stories
ভগবদ্গীতার আদর্শ ও ক্ষুদিরাম বসুর আত্মবলিদান
জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান বজায় রাখতে পতাকা ভাঁজ করার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা উচিত
৯ আগস্ট: ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ৮৪তম বর্ষপূর্তি ও বিশ্ব আদিবাসী দিবস